ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আইসিইউতে খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতার শারীরিক অবস্থা জানিয়ে সবার কাছে দোয়া চাইলেন তার সহধর্মিণী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ফারুকীর অসুস্থতা নিয়ে একটি পোস্ট দেন তিশা।


সেখানে তিশা লেখেন, ‘সোমবার সন্ধ্যা থেকে মোস্তফা সরয়ার ফারুকী একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো এনজিও গ্রাম করতে। করা হলো । ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’


ফারুকীর ছোট ভাই নির্মাতা গোলাম কিবরিয়া ফারুকী জানান, ফারুকী ভাইয়ের অবস্থা আগের চেয়ে ভালো। স্ট্যাবল আছেন। তবু চিকিৎসকরা নিউরো আইসিইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑